আপনি কি জানেন—ঈদের নামাজের আগে পশু জবাই করলে কুরবানিই হয় না? হয় শুধু গোশত খাওয়ার আয়োজন? আপনি কি জানেন—একজন শরিকের নিয়ত ভুল থাকলে বাকি ছয়জনের কুরবানিও বাতিল হয়ে যায়? আপনি কি জানেন—অনলাইনে পশু কেনা জায়েজ, তবে পাঁচটি শর্ত মানতে হয়? এই প্রশ্নগুলোর উত্তর না জেনেই প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি টাকা খরচ করে কুরবানি দিচ্ছেন। আন্তরিক নিয়তে দিচ্ছেন কিন্তু শুধু বিধান না জানার কারণে সেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। এই বইটি সেই শূন্যতা পূরণ করতেই লেখা হয়েছে।
ঈদুল আজহার নামাজের প্রতিটি বিধান থেকে শুরু করে কুরবানির পশুর পরিচয় ও কেনার নিয়ম, জবাইয়ের সুন্নত পদ্ধতি, গোশত বণ্টনের বিধান, চামড়ার হক, বর্জ্য ব্যবস্থাপনা—সব কিছু কোরআন- হাদিস এবং ফিকহের নির্ভরযোগ্য কিতাবের রেফারেন্সসহ এই বইতে তুলে ধরা হয়েছে। পাশাপাশি যুক্ত করা হয়েছে আধুনিক বিজ্ঞান, অর্থনীতি ও সমাজবিজ্ঞানের তথ্য—যাতে পাঠক বুঝতে পারেন কুরবানি শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি মানবজীবনের সামগ্রিক কল্যাণের এক অসাধারণ বিধান। এছাড়া রয়েছে সমকালীন প্রশ্নের উত্তর—অনলাইনে পশু কেনা, ব্যাংকের মাধ্যমে কুরবানি করা, ক্রেডিট কার্ডের বিধান, হাসিলের বিধান ইত্যাদি প্রসঙ্গ। সাথে রয়েছে কুরবানি বিষয়ক প্রচলিত ভুল ও কুসংস্কারগুলোর শরিয়তসম্মত জবাব।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন—কুরবানির দিনের আমলসমূহের মধ্যে পশু কুরবানি করার চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় কোনো আমল নেই। (তিরমিজি, হাদিস : ১৪৯৩) এত প্রিয় একটি আমল—না জেনে নষ্ট করবেন কেন? সুতরাং কুরবানির পশু জবাইয়ের ছুরি হাতে তোলার আগে বইটি পড়ুন।





Reviews
There are no reviews yet.